পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগ শিক্ষা কর্মশালা সম্পন্ন করল সিএসই ও বিআইসিএম
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এর অধীনে প্রথমবারের মতো কর্মশালার আয়োজন করছে বংলাদেশ ইন্সিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)।
গতকাল শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর কনফারেন্স হলে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। একইসাথে অনলাইনেও এটি সম্প্রচার করা হয়।
বিআইসিএম এর সহযোগী অধ্যাপক নিতাই চন্দ্র দেবনাথ, প্রভাষক ফয়সাল আহমেদ ও প্রভাষক হাবিবুল্লাহ বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দেন। তারা আর্থিক বাজার পরিচিতি, বিনিয়োগ ধারনা্, আর্থিক বিশ্লেষণ, সেকেন্ডারি ও প্রাইমারি মার্কেটের বিভিন্ন দিক উপস্থাপন করেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সিএসইর এজিএম ও হেড অফ ট্রেনিং আরিফ আহমদ।
এ ধরণের প্রশিক্ষণ একমাস পর পর একইভাবে যৌথ উদ্যোগে সিএসই ও বিআইসিএম আয়োজন করবে বলেও জানানো হয়।
(এসএএম/ ০৫ নভেম্বর ২০১৭)



