বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে আইডিআরএ’র প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশে কার্যরত সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা  সম্পন্ন করেছে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

রাজধানীর দিলকুশায় আইডিআরএর সম্মেলন কক্ষে ১ ও ২ নভেম্বর ২০১৭  তারিখে সাধারণ বীমা কর্পোরেশন ও সকল নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ এবং জীবন বীমা করপোরেশনসহ সকল লাইফ ইন্স্যুরেন্সের নির্বাহীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভা দুটিতে আইডিআরএ’র চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী সভাপতিত্ব করেন।

সভায় কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক, পরিচালক, উপদেষ্টা এবং কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইতোপূ্র্বে এধরনের সমন্বয় সভা কর্তৃপক্ষে অনুষ্ঠিত হয়নি।

সভা সূত্র জানায়, সভা দুটিতে বীমা খাতের উন্নয়ন সাধন করা এবং শৃঙ্খলা আনয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুটি সভায় দুটি power point presentation এর মাধ্যমে ২০১৬ সালে বীমা শিল্পের সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করা হয়।

এছাড়া সভা দুটিতে প্রিমিয়ামের হার, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, এজেন্ট কমিশন, বাকিতে ব্যবসা, কোম্পানির রিজার্ভ/লাইফ ফান্ড, বীমা দাবি নিস্পত্তি,  আইন বিধি- সার্কুলারের পরিপালন, KYC, পলিসি ল্যাপস, বিনিয়োগ পরিস্থিতি, এবং বীমা কোম্পানিতে পেশাদারিত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সভা দুটিতে বীমাখাতের উন্নয়নকল্পে বীমাকারী এবং কর্তৃপক্ষের যৌথভাবে কাজ করার অঙ্গীকার করা হয় এবং এ খাতে শৃঙ্খলা আনায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

(এসএএম/ ০৫ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)