চট্টগ্রামে চারদিনে ২৭৩ কোটি ৬২ লাখ টাকা কর আদায়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ৭ দিনব্যাপী আয়কর মেলার প্রথম ৪দিনে চট্টগ্রাম অঞ্চল থেকে প্রায় ২৭২ কোটি ৬২ লাখ টাকার আয়কর আদায় হয়েছে। গতকাল মেলার চতুর্থ দিনে আদায় হয়েছে প্রায় ৯৯ কোটি টাকা।

বুধবার থেকে শুরু হওয়া এ আয়কর মেলায় মোট ৯৭৫ জন নতুন করে ই-টিআইএন নিবন্ধন করেন।

মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত চারদিনে চট্টগ্রামের চারটি কর অঞ্চল, জরিপ-৩ এবং চট্টগ্রাম অঞ্চলের তিন জেলার আওতায় মোট ২৭২ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৯২ টাকা আদায় হয়েছে।

মেলায় এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ১৫ হাজার ২৪৬ জন। এছাড়া নতুন করে ই-টিআইএন নিবন্ধন করেন ৯৭৫ জন। পুনর্নিবন্ধন করেন পাঁচজন।

মেলার চতুর্থ দিনে গতকাল ৫ হাজার ৫২ জন আয়কর রিটার্ন জমা দেন। এছাড়া ই-টিআইএন নিবন্ধন করেন ২৯৮ জন এবং পুনর্নিবন্ধিত হয়েছেন একজন। সারা দিনে মোট আদায় হয়েছে প্রায় ৯৯ কোটি টাকা।

এর আগে মেলার প্রথম দিন প্রায় ৩০ কোটি ৭৩ লাখ, দ্বিতীয় দিনে ৭০ কোটি ৭৪ লাখ ও তৃতীয় দিনে ৭২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আদায় হয়। প্রসঙ্গত, সাত দিনব্যাপী এ মেলায় চট্টগ্রাম অঞ্চল থেকে ৬০০ কোটি টাকার কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

(এম আর / ০৫ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)