জহির খানকে ধন্যবাদ জানালেন কোহলি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতীয় ক্রিকেট ও বলিউড একে অপরের গভীরতম বন্ধু তা অবারো প্রমান করেছেন বিরাট কোহলি এবং অানুষ্কা শর্মা। দীর্ঘদিন ধরে বিরাট ও অানুষ্কার প্রেমই মূলত এই গুঞ্জনকে আরও জড়ালো করেছে।
এ প্রেমিক জুটির আগে বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলিউড বিউটিদের গভীর বন্ধুত্বের সম্পর্কের কথা মিডিয়াতে উঠে আসতে দেখা যায়। এমন কি ভারতীয় ক্রিকেট আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মোহাম্মাদ আজাহার উদ্দিনও বাদ যায় নি ক্রিকেট ও বলিউডের এ বন্ধন থেকে।
তবে বিরাট ও অানুষ্কার প্রেমের পেছনের রহস্যটা একটু অন্যরকম। তাঁদের প্রেমের মূলে যে ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এতদিন পর প্রকাশ্যে এলো তাঁর নাম। সেই বিশেষ ব্যক্তি না থাকলে হয়তো এতটা কাছাকাছি হতে পারতেন না বিরুষ্কা!
সম্প্রতি এক সাক্ষাত্কারে বিরাট জানিয়েছেন, ‘একটি বিজ্ঞাপনে প্রথম অানুষ্কার সঙ্গে দেখা হয় তাঁর। তার পর গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যর্থতার কারণে ট্রোলড হতে হয় অনুষ্কাকে। বিরাটকে দর্শকরা এমনও বলেন যে, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তখন নাকি এই সম্পর্ককে মজবুত করতে এগিয়ে আসেন জাহির খান।’
বিরাটের আরও বলেন, ‘আমি এটা নিয়ে প্রথম জাহিরের সঙ্গে কথা বলেছিলাম। ও বলেছিল, সম্পর্ক হলে তা লুকনোর কোনও প্রয়োজন নেই। কারণ এটা তো অপরাধ নয়। এই পরামর্শের জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ।’
জন্মদিনের ঠিক আগেই সাক্ষাত্কারের মাধ্যমে আরও একবার জাহির খানকে ধন্যবাদ জানাতে ভুল করেননি বিরাট কোহলি।
(এএইচএন/ ০৫ নভেম্বর, ২০১৭)



