চুইঝাল গরুর মাংসের রেসিপি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চুইঝাল সম্পর্কে আমরা জানিনা, এরকম মানুষ খুব কমই আছে। যদিও চুইঝাল খুলনা বিভাগের প্রসিদ্ধ খাবার। কিন্তু এখন আর এই দুই জেলার মধ্য এই খাবার আবদ্ধ নেই। চুইঝালের প্রতি এখন ঝোঁক মোটামুটি সবারই বেড়েছে। আর চুইঝাল খাবারটির অনেক উপকারিতাও রয়েছে। আসুন জেনে নেই চুইঝাল গরুর মাংসের রেসিপি ।

উপকরণ:

গরুর মাংস ১ কেজি

চুইঝাল মাঝারি টুকরা করে কাটা ২ কাপ,

আদাবাটা ২ টেবিল-চামচ,

রসুনবাটা ১ টেবিল-চামচ,

মরিচগুঁড়া ১ টেবিল-চামচ,

হলুদগুঁড়া ১ চা-চামচ,

জিরাবাটা ১ চা-চামচ,

পেঁয়াজকুচি ১ কাপ,

তেজপাতা ৪টি,

দারচিনি ৪ টুকরা,

এলাচ ৪টি,

লবঙ্গ ৬টি,

কাঁচা মরিচ ৫-৬টি,

সরিষার তেল ১ কাপ,

গরম মসলার গুঁড়া ১ চা-চামচ,

লেবুর রস-১ টেবিল চামচ,

লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালী

প্রথমে মাংস ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সব মসলা কষিয়ে মাংস ও চুইঝাল দিয়ে কয়েকবার কষান। পরে পানি দিন। মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া দিয়ে দিন। সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

সূত্র ও ছবি: ইন্টারনেট

 

(এএইচএন/ ১০ নভেম্বর ২০১৭)

 


Comment As:

Comment (0)