নারী উদ্যোক্তা বিনিয়োগের ২০ লাখ টাকা পেলেন ইসলামী ব্যাংকের গ্রাহক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৭’ তে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহক মেসার্স মৌসুমী ফ্যাশন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সম্প্রতি বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মৌসুমী আক্তারের হাতে ইসলামী ব্যাংকের পক্ষে এসএমই নারী উদ্যোক্তা বিনিয়োগের ২০ লাখ টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মোহন মিয়া সহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(শামীম/ ১৫ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)