বড় বড় ঋণখেলাপিদের তালিকা পত্রিকায় প্রকাশের সুপারিশ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঋণ দানের ক্ষেত্রে জামানত হিসেবে সম্পত্তি বন্ধক রাখার ক্ষেত্রে যে জালিয়াতি হয়, তা প্রতিরোধে একটি নীতিমালা প্রণয়ন ও একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বড় বড় ঋণখেলাপির তালিকা পত্রিকায় প্রকাশ করারও সুপারিশ তুলে ধরা হয়েছে।

সচিবালয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের অবস্থা পর্যালোচনা: চ্যালেঞ্জ মোকাবিলার উপায়’ শীর্ষক বৈঠকে এ সুপারিশ উঠে এসেছে।

একই বৈঠকে ব্যাংকগুলোর ঋণ অনুমোদনের আগে অবশ্যই ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ঋণমান যাচাই বা ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থা করারও সুপারিশ তুলে ধরা হয়।

বৈঠকে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিডিবিএল, কৃষি ব্যাংক ও রাকাবের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গত ২৬ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে একই বিষয়ে যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল, গতকাল ছিল তার ফলোআপ বৈঠক।

(এম আর / ১৬ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)