বাংলাদেশের বাজারে অাসছে পালসার-১৬০সিসি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাজারে এসেছে পালসার ১৬০ সিসি। মডেল পালসার এনএস ১৬০। প্রিমিয়াম সিরিজের এই পালসারটি বর্তমানে ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে।

শীঘ্রই এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। কারণ বাংলাদেশে ১৬০ সিসি পর্যন্ত মোটরবাইক আমদানির নিয়ম রয়েছে।

নতুন এই পালসারে রয়েছে ১৬০.৩ সিসির এয়ারকুলড ইঞ্জিন। সিঙ্গেল সিলিন্ডারের এই বাইকটির ম্যাক্স পাওয়ার ১৫.২ বিএইচপি@৮৫০০ আরপিএম। এর সর্বোচ্চ টর্ক ১৪.৬এনএম@৬৫০০ আরপিএম। পালসারের এই স্পোর্টস বাইকটিতে ১২ লিটার জ্বালানির ধারণ ক্ষমতা রয়েছে। এর রিজার্ভ ট্যাংকের জ্বালানির ধারণ ক্ষমতা ২.৪ লিটার। বাইকটিতে ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

৫ গিয়ার ট্রান্সমিশনের বাইকটিতে ওয়েট মাল্টিপল প্লেট ব্যবহার করা হয়েছে। এর সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় মেকানিক্যাল ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। কিক ও সেলফ দু্ভাবেই বাইকটি স্টার্ট দেয়া যাবে। এতে ড্রাইসেল ব্যাটারি রয়েছে। এর হেডলাইটে উজ্জ্বল আলো দেবে। টেইলে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট।

বাইকটির স্পিডোমিটার ডিজিটাল হলেও ট্যাক্টোমিটার অ্যানালগ। যদিও বাইকটিতে গিয়ার ইন্ডিকেটর নেই। আছে ফুয়েল গজ, ফুয়েল ওয়ার্নিং ইন্ডিকেটর এবং লো ব্যাটারি ইন্ডিকেটর। নতুন অটোমেটিক হেডলাইট অন সিস্টেম রয়েছে। এতে বিএস ফোর ইঞ্জিন আছে।

বাইকটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৭৮ হাজার ৩৬৮ রুপিতে।

(এম আর / ১৬ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)