নগদ অর্থ সংকটে ১৪ ব্যাংক

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ১৪টির নগদ অর্থ সংকট দেখা দিয়েছে।

ব্যাংকগুলো হলো:
ব্যাংক এশিয়া,
যমুনা ব্যাংক,
শাহজালাল ইসলামী ব্যাংক,
ট্রাস্ট ব্যাংক,
এবি ব্যাংক,
সিটি ব্যাংক,
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক,
ঢাকা ব্যাংক,
ইসলামী ব্যাংক বাংলাদেশ,
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
সাউথ ইস্ট ব্যাংক,
এক্সিম ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক এবং
আইসিবি ইসলামী ব্যাংক।

ব্যাংকগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সেপ্টেম্বর মাস শেষে এ ১৪ ব্যাংকের পরিচালন নগদ প্রবাহ বা অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে।

পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হয়ে যাওয়ার অর্থ ওই প্রতিষ্ঠানে নগদ অর্থের সংকট সৃষ্টি হওয়া। ব্যাংকের ক্ষেত্রে বিতরণ করা ঋণ প্রত্যাশা অনুযায়ী আদায় না হওয়া পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক হয়ে যাওয়ার অন্যতম কারণ।

ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়ার একটি অন্যতম কারণ হতে পারে ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করছে তা কোয়ালিটি সম্পন্ন নয়। ফলে আশানুরূপভাবে ঋণ আদায় হচ্ছে না। মনে রাখতে হবে ক্যাশ ফ্লো ঋণাত্মক হওয়ার অর্থ হলো কিছু না কিছু সমস্য সৃষ্টি হচ্ছেই।

এ সমস্য যদি দ্রুত সমাধান করা না যায় তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এতে ব্যাংকের মুনাফা ঋণাত্মক প্রভাব পড়বে। আবার মুনাফার নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে ব্যাংক আগ্রাসী ঋণ বিতরণ করতে পারে। এতে সংকট আরও বাড়বে।

এর আগে জুন মাস পর্যন্ত ১১টি ব্যাংকের ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল। শেষ তিন মাসের ব্যবসায় নতুন করে ক্যাশ ফ্লো ঋণাত্মকের তালিকায় নাম লিখিয়েছে এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

(এম আর / ২০ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)