এটিএম কার্ড জালিয়াত চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকায় ‘আন্তর্জাতিক এটিএম কার্ড জালিয়াত চক্রের’ সন্দেহভাজন ১১ সদস্যকে আটক করেছে র‍্যাব গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১০ এর একটি দল।

আজ বুধবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, অভিযানে বিপুল সংখ্যক জাল এটিএম কার্ড এবং কার্ড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তারা গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এটিএম কার্ড জালিয়াতির আন্তর্জাতিক চক্রের সদস্য। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।

উল্লেখ, গতবছর ফেব্রুয়ারিতে ঢাকায় কয়েকটি ব্যাংকের এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর টাকা লোপাটের ঘটনা জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয়।

এরপর বাংলাদেশ ব্যাংক তদন্তে নামে। জানা যায়, ব্যাংকগুলোর ৩৬টি কার্ড ক্লোন করে ২০ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়েছে জালিয়াতরা। ওই চক্র অন্তত ১২০০ কার্ডের তথ্য চুরি করে বলেও উঠে আসে তদন্তে।

পরে এটিএম বুথের সিসি ক্যামেরার ছবি দেখে এক জার্মান নাগরিক ও তিন ব‌্যাংক কর্মকর্তাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

(ইউএম/ ১৫ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)