১ ডিসেম্বর থেকে রাজধানীর সরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

এরপর ২৬ ডিসেম্বর লটারি এবং ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে ক্লাস।

মঙ্গলবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করে ভর্তি কমিটি।

(এম আর / ২১ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)