ফারমার্স ব্যাংক থেকে মহিউদ্দিন খান আলমগীরের পদত্যাগ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর। পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকেও।

গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। একই দিন নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে নির্বাহি কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন হয়েছে।

রাত সাড়ে ৯টায় বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতে এসব বিষয় নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ‘ফারমার্স ব্যাংকে বেশ কিছু দিন ধরে তারল্য ঘাটতি বিরাজ করছে এবং ব্যাংকটিতে আর্থিক সূচকসমূহের অবনতি ঘটে। বেশ কিছু আমানতকারী ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টা করার ফলে ব্যাংকটির সমস্যা ঘনীভূত হয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পর প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

(এমআইআর/ ২৮ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)