আয়কর পরিশোধের সুবিধার্থে বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সকল ব্যাংকের শাখা
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বুধবার ও বৃহস্পতিবার সকল ব্যাংক রাত ৮ পর্যন্ত খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।
ব্যক্তি শ্রেণির আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণি জমা দেওয়া নভেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নভেম্বর তা জমা দেওয়ার শেষ দিন।
(এসএএম/ ২৯ নভেম্বর ২০১৭)



