‘আইসিএবি’ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল প্রাইম ব্যাংক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য দুটি ক্যাটাগরিতে ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস (আইসিএবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে এ পুরস্কার নেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।
ব্যাংকটি বেসরকারি ব্যাংকিং খাতে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং’ এ তৃতীয় স্থান অর্ঝন করেছে।
(এসএএম/ ২৯ নভেম্বর ২০১৭)



