এমপ্লয়ি ব্যাংকিং সার্ভিসে ব্র্যাক ব্যাংকের সঙ্গে ইউনাইটেড ফাইন্যান্সের চুক্তি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং সার্ভিস চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের কর্মকর্তাদের বেতন বিতরণ এবং সব ধরনের রিটেইল ঋণ সুবিধা যেমন: ক্রেডিট কার্ড, হোম লোন, অটো লোন ও পার্সোনাল লোন দেবে ব্র্যাক ব্যাংক।

মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

এত বলা হয়, গত রোববার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক কায়সার তামিজ আমিন এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এ কে জোয়াদ্দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ ও ইউনাইটেড ফাইন্যান্সের জেনারেল ম্যানেজার ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাফর উল্লাহ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৯ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)