জিডিপিতে অবদান বাড়াতে বীমা খাতের সংস্কার জরুরী: অর্থমন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  বাংলাদেশের জিডিপিতে বীমা কোম্পানিগুলোর অবদান বাড়াতে এ খাতে নানা সংস্কার জরুরী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, এ খাতের জনশক্তি দক্ষ নয়। তাই তাদেরকে দক্ষ করতে বীমা একাডেমির আধুনিকায়নে সরকার গুরুত্ব দেবে।

সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে বীমা খাতের ওপর আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

বীমা খাতে মানুষের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ খাতকে ই-গভর্নেন্সের আওতায় আনা জরুরি।

এ সময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন -বিআইএ এর সভাপতি শেখ কবির হোসেন বলেন, গ্রাহকের বীমা দাবি পরিশোধে কোম্পানি কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বিআইএ’র নানা দাবির জবাবে অর্থমন্ত্রী বলেন, এ খাতের উদ্ভাবনী কার্যক্রমে বিশেষ প্রণোদনা দেয়ার ব্যাপারে ভেবে দেখা হবে।

(এসএএম/ ২৯ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)