আকরামের মুক্তির দাবিতে নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নরসিংদীর কৃতি সন্তান আকরামুল হাসান মিন্টু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে নরসিংদী জেলা বিএনপি।

২৯ নভেম্বর বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড.বাসেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন ভূঞা, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ইলিডন, শাহেন শাহ শানু, জেলা মহিলা দলের সভাপতি এড.উম্মে সালমা মায়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ, সম্পাদক ওসমান মোল্লা, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন প্রমুখ।

এসময় জেলা বিএনপির ডা: নাসিরউদ্দিন সরকার, মাসুদ মিয়া, হাজ্বী মাসুদ, আলমগীর, সোহেল রানা, যুবদলের জামান, লিয়াকত হোসেন টিটু, স্বেচ্ছাসেবক দলের ফারুক মিয়া, বোরহান, আমজাদ, ছাত্রদলের শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আকরামুল হাসান মিন্টু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দাবী করেন।

এসএইআর/এসএএম/ ৩০ নভেম্বর ২০১৭)

 


Comment As:

Comment (0)