আইসিএসবি এ্যাওয়ার্ড পেল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বীমা ক্যাটাগরিতে চতুর্থ আইসিএসবি এ্যাওয়ার্ডে প্রথম পুরষ্কার পেয়েছে দেশের অন্যতম সাধারন বীমা কোম্পানি গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ফিনিক্স  ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় সেরা প্রতিষ্ঠান হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রেগুলেশন্ অনুযায়ী স্বচ্ছতা ও জবাব-দিহিতা প্রতিপালনের জন্য  ২২টি কোম্পানীকে পুরষ্কৃত করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কারপ্রাপ্ত কোম্পানীগুলোকে অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন।

(এমআইআর/ এসএএম/ ০২ ডিসেম্বর ২০১৭)

 


Comment As:

Comment (0)