এআইইউবি শিক্ষার্থীদের সিএসইর ঢাকা অফিস পরিদর্শন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা অফিস পরিদর্শন করেছেন এআইইউবিএর শিক্ষার্থীবৃন্দ।
গত ২৯ নভেম্বর ১২ সদস্যে বিশিষ্ট শিক্ষার্থী দলের প্রতিনিধিত্ব করেন এআইইউবি’র এমবিএ প্রোগামের ডিরেক্টর, ড. নিসার আহমেদ। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল স্টক এক্সচেঞ্জের কার্যক্রম সম্বন্ধে সম্যক ধারণা অর্জন। পরিদর্শন এর পাশাপাশি দলটি সিএসইএর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন এর সাথে একটি সৌজন্য সাক্ষাত করেন।
এর পর সিএসই সর্ম্পকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রদান করেন সিএসই’র ঢাকা অফিসের ডিজিএম এবং হেড অব আইটি সার্ভিসেস হাসনাইন বারী। সে সময়ে সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
দলটি সিএসই’র বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের সাথে আলোচনায় অংশগ্রহন করে তাদের কার্যক্রম সর্ম্পকে সম্যক জ্ঞান গ্রহণ করেন। পরিশেষে সিএসই’র চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন তার সমাপনী বক্তব্যে বলেন এ ধরনের প্রোগাম ভবিষ্যতে বলিষ্ঠ বিনিয়োগকারী গঠনে সহায়ক হবে।’ বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৪ ডিসেম্বর ২০১৭)



