সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেফতার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে থেকে দুদক পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি টিম তাকেগ্রেফতার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চলতি বছরের মে মাসে আছির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
দুদক জানায়, নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরের বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে।
(এমআইআর/ ১২ ডিসেম্বর ২০১৭)



