আজ সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আজ সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি এবং সিনিয়র নেতৃবৃন্দসহ সারা দেশে সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
(এমআইআর/ ১৮ ডিসেম্বর ২০১৭)



