আন্তর্জাতিক অভিবাসী দিবস মেলায় ইসলামী ব্যাংকের অংশগ্রহন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক অভিবাসী দিবস মেলায় অংশ নিয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর স্টল উদ্বোধন করেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি এবং ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৮ ডিসেম্বর ২০১৭)



