আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘এফএটিসিএ’ পরিপালন বিষয়ক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে সম্প্রতি ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট (এফএটিসিএ) পরিপালন বিষয়ে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফএটিসিএ সেল এর প্রধান মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া।

সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এআইবিএল চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ আজম।

অনুষ্ঠানে  চট্টগ্রাম জোনের শাখাসমূহের এফএটিসিএ কমপ্লায়েন্স কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৯ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)