এবি ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক পরিচালকের পদত্যাগ

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের বেসরকারি খাতের এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ।এছাড়া পদত্যাগ করেছেন ব্যাংকের পরিচালক ফাহিমুল হক।

বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা পদত্যাগ করেন।

নতুন করে পর্ষদে যুক্ত হয়েছেন তিন পরিচালক। জানা গেছে, মেয়াদ পূর্ণ হওয়ায় ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই কর্মকর্তারা পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে এবি ব্যাংকের চেয়ারম্যান পদে ওয়াহিদুল হক আর ভাইস চেয়ারম্যান পদে ছিলেন সেলিম আহমেদ।

(এমআইআর/ ২১ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)