বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক লাইলা বিলকিস আরা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লাইলা বিলকিস আরা বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হয়েছেন। এর আগে লাইলা বিলকিস আরা রাজশাহীতে কর্মরত ছিলেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

লাইলা বিলকিস আরা ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়েও দায়িত্ব পালন করেছেন।

 

(আরআর/২৪ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)