মতলবের সাহেব বাজারে ইসলামী ব্যাংকের ২০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২০তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মো. মনজুর আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম সরকার ইমন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল হোসাইন চৌধুরী ও আলহাজ এবি মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মতলব শাখা ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসাইন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৮ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)