আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক সমাপনী, পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫টি শাখার উদ্যোগে বার্ষিক সমাপনী, পুনর্মিলনী ও প্রীতিভোজ ২০১৭ এআইবিএল টাওয়ার এ অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৭, রবিবার রাজধানীর পল্টনে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে প্রীতিভোজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম,  মোঃ ফজলুল করিম,  মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর ও মোঃ জুবায়ের ওয়াফা সহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের মতিঝিল শাখা, মতিঝিল কর্পোরেট শাখা, দিলকুশা শাখা, ভিআইপি রোড শাখা এবং হেড অফিস কর্পোরেট শাখা সম্মিলিতভাবে এ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে।

(এসএএম/ ৩১ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)