রোমিং গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে ইউসিবি-বাংলালিংক এর মধ্যে চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলালিংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইউসিবি ব্যাংকের কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, বাংলালিংক রোমিং গ্রাহকরা ইউসিবি ক্রেডিট কার্ড ব্যবহারে প্রথম বছরে কার্ডের বার্ষিক ফি পুরোপুরি ছাড় হিসেবে পাবেন এবং পরবর্তী বছরগুলোতে রোমিং ব্যবহারের উপর ভিত্তি করে ছাড় পাবেন।
এছাড়াও রোমিং গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন।
ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেল বিজনেস তৌফিক হাসান এবং বাংলালিংকের ট্রেজারি ডিরেক্টর, ফিন্যান্স কে এম জাকারিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
(এসএএম/ ০৪ জানুয়ারি ২০১৭)



