গাজীপুরে ট্রাকচাপায় প্রাণ হারালো এক স্কুলছাত্রী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাজীপুর মহানগরের ঢাকা-বাইপাস সড়কে ট্রাকচাপায় আয়েশা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা নগরীর মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও খুড়াইদ এলাকার জসিমউদ্দিনের মেয়ে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ জানান, বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে বাইপাস সড়কের মেঘডুবি স্কুল সড়কের মাথায় আয়েশাকে একটি দ্রুতগতির ট্রাক চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(কেএইচকে / ০৪ জানুয়ারি ২০১৮)



