শীতার্ত মানুষের মাঝে ইসলামী ব্যাংক চেয়ারম্যানের কম্বল বিতরণ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান আরাস্তু খান ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনপ্রধান মো. আমিনুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. ফারুক আল মামুন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, শিবালয় শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন সরকার ও বিশিষ্ট সমাজ সেবক আনজুম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ১৪ জানুয়ারি ২০১৮)



