৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাষ্ট্র মালিকানাধীন আট ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা বাতিল করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।১২ জানুয়ারি অনুষ্ঠিত ওই পরীক্ষাতে অব্যস্থাপনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকেমতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিতএক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সভাটি ডাকেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের উপস্থিত ছিলেন।

রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত রবিবার থেকে প্রার্থীরা বিক্ষোভ করেন। তারা নয় দফা দাবি জানিয়েছেন। এসব দাবি মানা না হলে তারা আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গেল শুক্রবার আট ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। প্রশ্নপত্র ও বসার জায়গা না পেয়ে শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ভাঙচুর ও সড়ক অবরোধও করেছেন।

(এমআইআর/ ১৬ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)