৬ষ্ঠ পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা বাস্তবায়নে প্রস্তুতি সভা করল সিএসই

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৬ষ্ঠ পুঁজিবাজার এবং বিনিয়োগ মেলা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি সভা সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় চট্টগ্রামে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট রেজিস্টার্ড ট্রের্ডাস অ্যাসোসিয়েশনের সঙ্গে এই প্রস্তুতি সভা করে।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারের সভাপত্বিতে সভায় অ্যাসোসিয়েশনের  সভাপতি মো : আমির হোসেন, সাধারণ সম্পাদক দীপক কুমার পালি এবং সহ-সভাপতি আনোয়ার শাহাদাত মিঠু, সিএসইর উপ মহাব্যবস্থাপক মো: শাহরোজ আলম, সহকারি মহাব্যবস্থাপক মো: আরিফ আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মেলার প্রস্তুতি এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট রেজিস্টার্ড ট্রের্ডাস অ্যাসোসিয়েশনের করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মেলায় ট্রেডারদের সক্রিয় অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া হয়। একই সাথে পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের মেলায় অংশ নেওয়ার বিষয় জোর দেওয়া হয়। অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদের মাধ্যমে মেলার সার্বিক সফলতার জন্য সব রকমের সহায়তার আশ্বাস প্রদান করে।

(এসএএম/ ১৭ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)