অগ্রাধিকার ভিত্তিক সেবা প্রদানে এবি ব্যাংক ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে চুক্তি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে মেডিকেল সার্ভিস চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় এবি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকগণ বাংলাদেশ আই হাসপাতালে বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিক সেবাপাবেন।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী ও বাংলাদেশ আই হাসপাতালের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে সই করেন।

এসময় বাংলাদেশ আই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নিয়াজ আব্দুর-রহমান ও এবি ব্যাংকের ডিএমডি শামশিয়া মুতাসিম ছাড়াও উপস্থিত ছিলেন এবি ব্যাংক ও বাংলাদেশ আই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(কেএইচকে /১৮ জানুয়ারী ২০১৮)


Comment As:

Comment (0)