ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালনা পর্ষদ সভা ২৪ জানুয়ারি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ড্যাফোডিল কম্পিউটার্সের বোর্ড সভা ২৪ জানুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
(এমআইআর/ ২১ জানুয়ারি ২০১৮)



