ইসলামী ব্যাংক নবাবপুর রোড শাখায় ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নবাবপুর রোড কর্পোরেট শাখার উদ্যোগে ‘শরী‘আহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা শনিবার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ শামসুজ্জামান।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান মোঃ শামসুল হুদা ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।    ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ২০ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)