২ কোম্পানির লেনদেন চালু রোববার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হচ্ছে রোববার। এগুলো হলো: বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার কোম্পানি দুটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে আজ লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলোর।

আগামী ২৮ জানুয়ারি, রোববার থেকে এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

(এমআইআর/ ২৫ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)