বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিটের পৃষ্ঠপোষক ‘আমরা’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষের আয়োজনে গত ২৪ জানুয়ারি, ২০১৮ তারিখে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট-২০১৮’।  দেশের বৃহত্তম এই বিনিয়োগ সম্মেলনের অন্যতম গর্বিত পৃষ্ঠপোষক ছিলো  ‘আমরা’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন “বাংলাদেশ বিনিয়োগের একটি চমৎকার ক্ষেত্র’।  বাংলাদেশ স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারিদের জন্য সম্পূর্ণ বিনিয়োগবান্ধব।

অর্থমন্ত্রী এএমএ মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘আমরা কোম্পানিজ’-এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও আমরা টেকনোলজিস লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম ও কোম্পানির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ২৫ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)