জেনে নিন এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি  

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার আট সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১লা ফেব্রুয়ারি।  ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা চলবে। অপরদিকে ২৫ ফেব্রুয়ারি – ০৪ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি  নিচে তুলে দেওয়া হলোঃ

সময়সূচিতে দেওয়া নির্দেশনা

অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

পরিক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমের প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করে দিবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

উল্লেখ্য, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুধু উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষা আর বোর্ডের অধীনে হবে না। এগুলোর মূল্যায়ন হবে বিদ্যালয়ে।

তবে পরীক্ষার্থীদের সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

 

 

 

(এসএএম/ ২৮ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)