বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন সম্পন্ন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বার্ষিক ব্যবসায়িক উন্নয়ন সম্মেলন-২০১৮ সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।
সম্প্রতি রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক প্রফেসর ডঃ গৌতম বুদ্ধ দাস।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সানা উল্লাহ্ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত পরিচালক বিউটি আক্তার, পরিচালক তায়েফ বিন ইউছুফ, পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, পরিচালক ওয়াশিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক ফখরুদ্দিন আহমেদ এফ.সি.এ. এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সেলিম এফ.সি.এ।
এছাড়াও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল শাখার শাখপ্রধানগন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ৩১ জানুয়ারি ২০১৮)



