৩য় বর্ষে পদার্পন করল ডায়মন্ড ওয়াল্ডের মোহাম্মদপুর শাখা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বর্নাঢ্য আয়োজনে পালন করা হলো দেশের জুয়েলারি শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মোহাম্মদপুর শাখার প্রতিষ্ঠাবাষির্কী।
গত ২ ফ্রেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় মোহাম্মাদপুরের টোকিও স্কয়ার শপিং সেন্টারের শো-রুমে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন শুরু করেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের পরিচালক সবিতা আগারওয়ালা সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, মিডিয়াকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ষপূর্তিতে বিশেষ আকর্ষনে রয়েছে রোজ গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন সহ ডায়মন্ড ও গোল্ডের চল্লিশ হাজারেরও বেশী জুয়েলারী পণ্য ।
মোহাম্মাদুপর বাসীদের আন্তজার্তিক মান সম্মত ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী পণ্য ক্রেতাদের হাতে তুলে দেওয়াই উদ্দেশ্য বলে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৪ য়েব্রুয়ারি ২০১৮)



