জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক পাস কোর্সের মেধা তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তির জন্য প্রথম মেধা তালিকা ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রকাশ করা হবে। মোবাইল এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।

স্নাতক পাস ফলাফলের জন্য বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuatdgroll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর সম্মান প্রফেশনাল এর ক্ষেত্রে উক্ত ফলাফল এসএমএস এ পেতে (nuathproll no) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া, সকাল ৯ টা থেকে ওয়েবসাইটে www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions এ ফল পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

(এম এস/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)