সন্ধ্যায় আ. লীগের সংবাদ সম্মেলন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমণ্ডির দলের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার রায় ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ সংবাদ সম্মেলনের ঘোষণা এলো।

(এমআইআর/ ০৭ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)