সরকারি প্রতিষ্ঠানের শেয়ার অফলোডে বিএসইসির কর্মশালা ১২ ফেব্রুয়ারি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার অফলোডের জন্য কর্মশালার আয়োজন করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪৫মিনিটে এই কর্মশালা শুরু হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: ইউনুসুর রহমান।
বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিমান, ডাক ও টেলিযোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি ও খণিজ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা এবং কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বিএসইসি সূত্র জানায়, কর্মশালায় পুঁজিবাজারে সরকারি শেয়ার অফলোডের বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে।
(এসএএম/ ০৮ ফেব্রুয়ারি ২০১৮)



