দারুস সালামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: রাজধানীর মিরপুরের দারুস সালামের একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, রাত পৌনে ১টার দিকে বিজি অলটেক্স নামের ওই কারখানার ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
(ইউএম/ ২২ মার্চ ২০১৭)



