ইউসিবি ও ওয়েস্টিনের মধ্যে চুক্তি সই
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও দ্য ওয়েস্টিন ঢাকার মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, ইউসিবি প্লাটিনাম কার্ড গ্রাহকেরা দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্ট রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা; স্প্যালশ রেস্টুরেণ্টে বুফে বিবিকিউ ডিনার এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা; ব্যাংকুয়েট অনুষ্ঠানে রুম রেক ও হল ভেনুতে ৫০% ছাড়; লন্ড্রি সেবায় ৩০% ছাড়; স্পা তে ১৫% ছাড় ও জিম এ ১৫% ছাড় উপভোগ করবেন।
ইউসিবির ইভিপি ও রিটেল বিভাগের প্রধান তৌফিক হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকার রেসিডেন্ট ম্যানেজার জনাব সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
অন্যান্যদের মধ্যে ইউসিবির ভিপি ও হেড অব কার্ডস নেহাল এ হুদা; দ্য ওয়েস্টিন ঢাকা’র হেড অব সেলস ও মার্কেটিং মো. আল-আমিনসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এম এস/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮)



