২০০০ টাকায় বিমানে ভ্রমণের অফার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মাত্র দুই হাজার টাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে বিমানে ভ্রমণ করা যাবে। তবে আসা-যাওয়ার ক্ষেত্রে একজন যাত্রীকে চার হাজার টাকা গুণতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেওয়া এ অফার ০১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে কর ও সারচার্জসহ মাত্র দুই হাজার টাকায় (ওয়ানওয়ে) এই ভাড়ায় ভ্রমণ করা যাবে। এই ভাড়ার ওপর দুই বছরের শিশুদের জন্য ৯০ শতাংশ ও দুই থেকে ১২ বছর বয়সীদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। বিমানের সব বিক্রয়কেন্দ্র, ট্রাভেল এজেন্ট থেকে নগদ অর্থে, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড ও রকেটের মাধ্যমে টিকিট কেনা যাবে। বিমানের গ্রীষ্মকালীন সময়সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮টি ফ্লাইট পরিচালনা করছে।

এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট-এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ / ২৭১০ ও ০২-৫৬০১৫১-৫৯ / ১৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

(এসএএম/ ১৭ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)