৪৩৫ কোটি টাকার পাটের বস্তা কিনতে বিজেএমসি ও বিসিএসএ এর মধ্যে চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এর মধ্যে ৪৩৫ কোটি টাকা মূল্যের ১০ কোটি ৬০ লাখ পিস পাটের বস্তা সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়।
বিজেএমসির পক্ষে চুক্তিতে সই করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সালেহ উদ্দিন এবং বিসিএসের পক্ষে সই করেন বিসিএসের প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. কামরুল হোসেন চৌধুরী।
এই সমঝোতা অনুযায়ী, প্রতি পিচ পাটের বস্তার মূল্য ধরা হয়েছে ৪২ টাকা এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিজেএমসি বিসিএসএকে সরবরাহ করবে।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ২৮৫ ধরণের পণ্য দেশে ও বিদেশে বাজারজাত করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
(এমএস/এসএএম/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮)



