বই মেলায় মিলছে মোহাম্মদ মহিউদ্দিনের ‘শেয়ার বাজারের জিজ্ঞাসা’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারের সম্ভাবনা অনেক। সম্ভাবনাকে ধরতে প্রয়োজন পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার সচেতনতা। সচেতনতার প্রয়োজন বিনিয়োগকারীদেরও। একটি ভালো পুঁজিবাজার গড়ে উঠার পূর্বশর্ত হলো প্রশিক্ষিত বিনিয়োগকারী থাকা।

এমনটাই মনে করেন পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ। এই কথা মথায় রেখেই বিনিয়োগকারীদের জন্য লিখেছেন ‘শেয়ার বাজারের জিজ্ঞাসা’ নামক তথ্যবহুল একটি বই। বইটিতে রয়েছে ৩১৬টি প্রশ্ন। সঙ্গ সঙ্গে এই প্রশ্নগুলোর সমাধানও দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দেশে শিল্পায়নের মাধ্যম হতে পারে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। তবে সেই বিনিয়োগকারী হতে হবে জ্ঞান নির্ভর। তা না হলে আমরা যেই পুঁজিবাজারের স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়ন সম্ভব নয়।

কোথায় পাবে বিনিয়োগকারীদের মনে থাকা প্রশ্নের সমাধান। এই বিষয়টি মাথায় রেখে পুঁজিবাজার সংশ্লিষ্ট ৩১৬টি প্রশ্নের জবাব সংক্রান্ত বইটি লিখেছি। আইএসবিএন সনদ পাওয়া পুঁজিবাজারের একমাত্র বই শেয়ার বাজার জিজ্ঞাসা বলেও জানান তিনি।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বইটিতে রয়েছে শেয়ার বাজার কী? প্রেফারেন্স শেয়ার কী? মিউচ্যুয়াল ফান্ড কী? স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং ডিপি কী এমন প্রশ্ন ও তার জবাব।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলার জাতীয় গ্রন্থগারের স্টলে। স্টল নম্বার হলো ৭০,৭১ ও ৭২। এর বাহিরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে এবং আইল্যান্ড সিকিউরিটিজের বিভিন্ন শাখায়।

উল্লেখ্য, এটি এই বইয়ের চতুর্থ সংস্করণ। ২০০৫ সালে বইটি প্রথম ছাপা হয়েছিলো। বইটির মূল্য ৫০০ টাকা।

(এসএএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)