ভাষা শহীদদের প্রতি ইসলামী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম-এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮)



