পিবজার বার্ষিক সাধারণ সভা শুক্রবার
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ জার্নালিজম এ্যালামনাই এসোসিয়েশন (পিবজা) এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এটি সংগঠনটির প্রথম এজিএম।
জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০১৮) বিকেল ৩টায় পিআইবি অডিটরিয়ামে এ সভার শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।
সভায় সভাপতিত্ব করবেন পিবজার সভাপতি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
এজিএমে মূল বক্তব্য উপস্থাপন করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক রুহী শামসেদ আরা।
অনুষ্ঠানে সংগঠনটির বিগত দিনের কর্মকান্ড উপস্থাপনসহ আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।
সভায় পিআইবিতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমাধারী সাবেক সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
(এসএএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮)



